1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করছেন নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্মার্ট ভূমি সেবা প্রদান ও ঘরে বসে ভূমি সেবা নিতে জনসাধারণের মাঝে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২৩ উদ্বোধন হয়েছে। সারা দেশের ন্যায় চট্টগ্রামের রাউজানে উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী এ ভূমিসেবা সপ্তাহ। ২২ মে সোমবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পষর্ন্ত। সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, সেবা প্রার্থি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নে বন্ধপরিকর। ভূমির জটিলতা নিরসনে স্মার্ট ভূমি সেবা চালু করেছে। সেবাপ্রার্থিদের ভোগান্তি কমে গেছে। এখন প্রয়োজন ভূমি মালিকদের সচেতনাবোধ। রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলামের জানান, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন বাস্তবায়নে অনেকটা পথ এগিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের সকল সেবা ডিজিটালি পাচ্ছে মানুষ। এই ডিজিটাল সেবা প্রদান কার্যক্রমকে আরো স্মার্ট করতে উপজেলা ভূমি অফিস কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন গ্রহণ, শতভাগ ফি অনলাইনে আদায়, নলাইনে খতিয়ান প্রদান, শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট