1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজান নোয়াপাড়ার চেয়ারম্যান বাবুল মিয়ার পিতার জানাজা-দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার পিতা আন্জু মিয়ার (৭৫)’ নামাজে জানাজা সম্পন্ন হয়েছেন। ১৭ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় নোয়াপাড়ার তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।জানাজার ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার মুহাদ্দিস আলহাজ্ব আল্লামা হাফেজ সোলাইমান আনছারী। জানাযায় মরহুমের স্মৃতিময় কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী,রাউজানের সাংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল । উপস্থিত শোক প্রকাশ করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি কাজী ইকবাল, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, চেয়ারম্যান শফিকুল ইসলাম,বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, আব্বার উদ্দিন আহম্মেদ,ভূপেষ বড়ুয়া, লায়ন সাহাব উদ্দিন আরিফ, রোকন উদ্দিন, হযরত চানশাহ আওলাদ শাহাজাদা মুক্তার শাহ । এছাড়াও উপজেলার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন। নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ নোয়াপাড়াস্থ নিজ বাড়ির জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, আমজু মিয়া ১৬ জুন শুক্রবার সাড়ে পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে তাহার কবরে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট