1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক

রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদে আওতাধীন ৪নং ও ০৫ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ১০ এপ্রিল শনিবার বিকাল ৪টায় ৫নং ওয়ার্ডস্থ জয়ন্তী সংঘ দুর্গা মন্দির ও বিকাল ৬টায় রাউজান সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণে পৃথক দুইটি সভা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্পাদক বিপ্লব কান্তি দাশের সভাপতিত্বে ও রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর পূজা কমিটির উপদেষ্টা সমাজ সেবক অনুপম দাশগুপ্ত,প্রধান বক্তা ছিলেন পূজা কমিটির উপদেষ্টা তপন দাশ গুপ্ত। বিশেষ অতিথি রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহব্বায়ক এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন কমিটির সহ-সম্পাদক প্রনব দে অনি, সহ সম্পাদক মাধুর্য্য পালিত, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল দে, সদস্য শংকর দে, বিপুল তালুকদার, কানন ধর, রুবেল কান্তি দে, কিশোর গুহ, রাহুল দাশ গুপ্ত, অভি দাশ গুপ্ত, উৎপল মহাজন, বিশ্বজিত পাল, ধ্রুব সরকার, ইমন চৌধুরী,শুভ্র সরকার স্বাধীন, মিন্টু দত্ত,মিঠুন বিশ্বাস , জয়ন্ত দে, জয় দে, ইমন ধর, সূর্য জলদাস, সমীর দাশ, শুভজিৎ বণিক, দীপ্ত ধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন এবং পৌর পূজা উদযাপন পরিষদের বার্ষিক মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আসন্ন দূর্গাপূজা, জন্মাষ্টমী সহ সকল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন সুচারু রূপে করতে সকল সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবন্ধ হতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে ৪ ও ৫ নং পৌর পূজা ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হয় মিঠুন বিশ্বাস, সহ-সভাপতি হিমেল ঘোষ অন্তু , সম্পাদক অয়ন দে, সাংগঠনিক সম্পাদক আনন শীল, অর্থ সম্পাদক পার্থ চৌধুরী, সহ অর্থ সম্পাদক প্রিতম দে, দপ্তর প্রসাদ চৌধুরী, মহিলা সম্পাদিকা দেবী ধর। ৫নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয় উল্লাস ধর, সাধারণ সম্পাদক সন্দীপন সর্ববিদ্যা, সহ সম্পাদক অসীম দে, সাংগঠনিক সম্পাদক মিঠুন ধর, অর্থ সম্পাদক বাপ্পা রক্ষিত, মহিলা সম্পাদিকা লক্ষ্মী দাশ, দপ্তর সম্পাদ শেখর দে।পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী জানান, নির্বাচিত ওয়ার্ড কমিটি আগামী এক সাপ্তাহের মধ্যে অন্যন্য পদে সাংগঠনিক ভাবে দক্ষ ব্যক্তিদের নির্বাচিত করে পুনাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট