1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামের রাউজানে পালিত হয়েছে এই উৎসব। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।ঈদ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা নিজ নিজ বাসভবনে পৃথক মেজবানের আয়োজন করেছেন।এতে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।খবর নিয়ে জানা যায়, রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঈদের নামাজ আদায় করেন তার পৈতৃক ভিটা গহিরা বক্স আলী চৌধুরীতে। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তার বাবা ফজলুল কাদের চৌধুরী,মা সৈয়দা সেলিমা কাদের ও বড় ভাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সাইফুদ্দিন কাদের চৌধুরী-এর কবর জিয়ারত করেন।কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সবাই মেজবানে অংশ নেন।অন্যদিকে,ঈদের দ্বিতীয় দিনে গহিরায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার।এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।এছাড়া তিনি তার মরহুম বাবা হানিফ খন্দকার-এর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট