1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে অবস্থানরত রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২০ মার্চ ওমানের আল হামেরিয়াস্থ হোটেল ২৪ নামে একটি হলে অনুষ্ঠিত আহবায়ক কমিটির আত্ম প্রকাশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ডাবুয়া বাসীর ঐক্যবদ্ধ থাকা,প্রবাসীদের আত্মসামাজিক উন্নয়ন,অসহায় গরিব মানুষের সেবা প্রদানের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য কেন্দ্রীয় ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান, ও দুবাই আহবায়ক কমিটি গঠন করা হয়। রাউজানের ডাবুয়া প্রবাসীদের নিয়ে কেক কাটার মধ্যেদিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ঈদের নানা খাবারের আয়োজন করে প্রবাসী ডাবুয়া বাসী।মধ্যপ্রাচ্যে ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহ জাহানের সঞ্চালনায় ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী (বাবলু), সিআইপি সজল চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক। এই সময় অনলাইনে যুক্ত ছিলেন দুবাইয়ের আহবায়ক এম মনসুর আলম (জিহান), সদস্য সচিব ব্যবসায়ী ইসমাইল হোসেন। এছাড়া সদস্যদের মধ্যে মোঃ আলমগীর, মোঃ ইমরান খান,মোঃ শফিউল আলম,আহসান উল্লাহ, মোহাম্মদ তাজুল ইসলাম, আহমদ উল্লাহ (হাসান), মোঃ হোসেন, আবুল বশর, মোঃ সাকিব, মোঃসাইদ, সাইফুল ইসলাম, মোঃ বাবর,আশিকুর রহমান,মোঃ সোলাইমান (সুমন) উপস্থিত ছিলেন।পরে আগত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দরা নৈশভোজে আংশ গ্রহন করেন।উল্লেখ,ওমান,দুবাই, কাতার সহ বিভিন্ন দেশের অবস্থানরত ডাবুয়া প্রবাসীরা ডাবুয়া ইউনিয়নের গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। এ কমিটি মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট