1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজান রাবার বাগানের জায়গা দখলমুক্ত করে বৃক্ষরোপন।

  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

রাউজান রাবার বাগানের বিপুল পরিমাণ জায়গা জবর দখলে রেখেছেন প্রভাবশালীরা। জবর-দখলকারীদের উচ্ছ্বেদ করে বাগান সৃজনের উদ্যোগ নিয়েছে বাগান কর্তৃপক্ষ। রাউজান রাবার বাগানের বেদখলে থাকা ২০০ একর জায়গা উদ্ধার করে ৫০ একর জমিতে বাগান সৃজন করার উদ্যোগ নেয়া হয়েছে। বাগান সৃজনের অংশ হিসেবে গতকাল বুধবার চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাবার বাগান বিভাগের চট্টগ্রাম জোনের মহা ব্যবস্থাপক মকবুল হোসেন। সংশ্লিষ্ট সূত্র মতে,  চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা এবং রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ১৮ হাজার ৬৭ একর পাহাড়ী অঞ্চলে রাউজান রাবার বাগান অবস্থিত। বর্তমানে বাগানটিতে প্রায় ১ লাখ ৯২ হাজার ৪৬৫ টি রাবার গাছ রয়েছে। এরমধ্যে ৭৩ হাজার ৯০ টি গাছ হতে নিয়মিত রাবার কষ সংগ্রহের মাধ্যমে কাঁচা রাবার উৎপাদন করা হচ্ছে।  নব-নিযুক্ত ব্যবস্থাপক মো. রুহুল আমীন বলেন, অন্যান্য সরকারী ভূমির মতই বাগানটিতে রয়েছে জবর-দখলের ঝামেলা। বিভিন্ন দখলীয় জমি উদ্ধার করে নতুন বাগান সৃজন করা হচ্ছে। চলতি অর্থ বছরে কাউখালী উপজেলার খাশখালী মৌজার মোনাইপাড়া নামক স্থানে প্রভাবশালীদের নিকট থেকে বাগানের দখলীয় জায়গা উদ্ধার করে নতুন বাগান সৃজনের কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, যারা রাবার বাগানের সরকারী ভূমি দখল করে সরকারী কাজে প্রতিবন্ধকতা তৈরী করছেন তারা মূলত জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে প্রতিবন্ধকতা তৈরী করছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট