1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রোববার দুপুরে রাউজান সরকারি আর আর এ সি মডেল উচ্চ বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টেলি কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী।উদ্বোধকের বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মাওলানা ইয়াছিন হায়দরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রনজিত কুমার নাথ,বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন,শিক্ষক মোস্তাক আহম্মেদ, হাবিবুল হক প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে পুনরায় কাঞ্চন কুমার বিশ্বাসকে সভাপতি ও জাকের হোসেন মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি বিশ্বজিৎ মহাজন,তাপস চৌধুরী, অসিত চৌধুরী, দীপক মুৎসুদ্দী, বিশু চৌধুরী, মো: মহিউদ্দীন, মো: দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রিজভী, পিন্টু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এয়াছিন হায়দারী, অর্থ সম্পাদক ফিরোজ আহম্মদ চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক সানু দাশ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক রাজু ভট্টাচার্য্, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো: হোসাইন, মো জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা রত্না রানী দাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট