1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

শিক্ষা, সেবা ও মানবকল্যাণে তিনি ছিলেন অনন্য কিংবদন্তি

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মহান দানবীর ছৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৪তম মৃ উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর গ্রামের মহসিন খ্যাত  মহাপুরুষ, মহান দানবীর ও নোয়াজিষপুর ফতেনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়,ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা,ফতেনগর অদুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী অদুদিয়া ফাজিল মাদ্রাসা,চন্দ্রঘোনা অদুদিয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসা,কাপ্তাই ফোরকানিয়া মাদ্রাসা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ছৈয়দ আব্দুল অদুদ চৌধুরী-এর ৫৪তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে অদুদ চৌধুরী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় গত বছরের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা। উপস্থিত ছিলেন আলহাজ্ব নরুর ছাপা, মুহাম্মদ সেলিম উদ্দিন, এস.এম. জাহেদুল আলম, কামাল সিকদার, কাজি মঈনুদ্দিন, কাজি হেলাল উদ্দিন, ফজল করিম, নরুল আবছার, আবু জাফর, অজিৎ মাষ্টার, আবদুল মান্নান, সোলাইমান, আবছার সওদাগর, আবু সওদাগর, রফিক কাজি, শফি কাজি, কাজি সোলাইমান, আবু তৈয়ব, লোকমান মাষ্টার, মনসুর মাষ্টার, ইউসুফ, মাওলানা সেলিম উদ্দিন, মুহাম্মদ হাসেম, নাজিম উদ্দীন, হাসেম, গোলাম মোহাম্মদ, কাজি মনসুর, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, সৈয়দ তসলিম উদ্দিন, আবু সৈয়দ, মুহাম্মদ হাসান ও দিদারুল আলম প্রমুখ।সভা শেষে মাওলানা দিদারুল আলম ওয়াহেদী মুনাজাত পরিচালনা করেন।সভা বক্তারা বলেন, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে আব্দুল অদুদ চৌধুরীর অবদান আজও রাউজানবাসীর হৃদয়ে অম্লান। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও শিক্ষা, নৈতিকতা ও মানবতার আলো ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট