1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

সন্দ্বীপে সম্পত্তির ভাগ চাওয়ায় বড় ভাইয়ের উপর ছোটভাইদের হামলার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ছোট ভাইদের হামলার শিকার হল বড় ভাই। বিরোধ নিষ্পত্তিতে একাধিক শালিস বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি বরং বেড়েছে দূরত্ব।

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে এমন দুঃখজনক হামলার ঘটনা ঘটে।গতকাল ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার নাজিরহাট এলাকায় ফাঁকা রাস্তায় এহামলা হয়।

জানা যায়, বাউরিয়া ৭নং ওয়ার্ডের মাওলানা মফিজুর রহমানের বাড়ির জিয়া,মাইন উদ্দন,সাইফুল ও মোসলেহ উদ্দিনের মধ্যে পারিবারিক ঝামেলা হয়। সম্পত্তির ভাগাভাগির জেরে ছোট দুই ভাই মাইন উদ্দিন ও জিয়া আরেক ভাই সাইফুলের নির্দেশে আপন বড় ভাই মোসলেহ উদ্দিনের উপর হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

মোসলেহ উদ্দিনের স্ত্রী জানান, শ্বশুর মফেজ উদ্দীন জীবিত থাকা অবস্থায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যেতে পারেন নি।তিনি স্বামীসহ পরিবার নিয়ে গাজীপুর থাকেন। তার দেবররা সব ভোগ দখল করে। তার স্বামী সম্পত্তির ভাগ চাইতে সন্দ্বীপ গেলে তারা তার উপর হামলা করে মারাত্মক আহত করে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় মেম্বার ভূট্টো জানান, হামলার বিষয়টি তিনি আমাকে মোবাইলে জানিয়ে থানায় যাবেন বলে জানিয়েছেন। বিস্তারিত আর কিছু বলেন নি।

হামলাকারী হিসেবে অভিযুক্ত মাইন উদ্দিন জানান,এমন কোন ঘটনা ঘটে নি।

সন্দ্বীপ থানার ডিউটি অফিসার এএসআই মোশাররফ জানান, আজকের দিন পর্যন্ত কোন অভিযোগ হয়েছে বলে আমাদের রেকর্ডে নেই।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট