1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর থেকে আমাদের অনেক কিছু শিখার আছে-মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)’র থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।আমি নিজেও উনার একজন ভক্ত। আপনাদের সাথে আমাকে ও ত্বরিকতের কাজ করার সুযোগ করে দিবেন।গতকাল বুধবার সকালে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (কঃ)’র ১১৭তম ওরশ শরীফ উপলক্ষে বর্ণাঢ্য মোটর র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ বাজার থেকে মোটর সাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজার হাজার আশেক ভক্ত অংশগ্রহণ করে র‌্যালিতে। র‌্যালিটি দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে গহিরা হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উদযাপন কমিটির আহবায়ক হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও সচিব আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুল রহমান বাবুল, কাউন্সির জানে আলম জনি, সাইদুল ইসলাম।এতে আরো বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের মঞ্জুরুল ইসলাম চৌধুরী,জাকের হোসেন মাষ্টার, এস এম মহিবুল্লাহ্, ইউছুপ আলী, সাংবাদিক শফিউল আলম, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, নাজিমুউদ্দিন কালু, মোহাম্মদ আলী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন ওমর, মাওলানা কাজী ফরিদ আলম, সৈয়দ তৈয়বুর রহমান, এস এম ইউছুফ আমিন, তাজউদ্দিন খান সোলায়মান, মোরশেদুর আলম,জাফর উল্লাহ্ চৌধুরী,শওকত উসমান চৌধুরী, মনছুর আলম, হাসান মুরাদ রাজু,মাওলানা মহিম উদ্দিন,তৌহিদুল আলম, আমির খসরু,রোকন ফারুকী, নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ধর্মসাম্য অর্থাৎ ধর্ম ঝগড়া পরিহার করে সকলে নিজ নিজ দর্ম পালন করবে এবং বিচার সাম্য অর্থাৎ বিচারের ক্ষেত্রে আদাল ও এহসানের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠার তাগিদ দেন মাইজভান্ডারী ত্বরিকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট