1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

হালদায় পুরোদমে ডিম ছাড়েনি মা মাছ,মিলেছে নমুনা ডিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস) মা মাছ অল্প‘নমুনা ডিম’ছেড়েছে। বৃহস্পতিবার (১৮মে) হালদা নদীর নয়াহাট এলাকার কয়েকটি পয়েন্টে নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। গত বুধবার (১৭মে) বিকালেও নদীর কিছু কিছু অংশে এ নমুনা ডিম পাওয়া যায়। বজ্রপাতসহ বৃষ্টিতে পাহাড়ি ঢল হালদায় প্রবেশ করলে মা মাছ পুরোদমে ডিম দেবে বলে আশা করছেন ডিম সংগ্রহকারীরা। সরেজমিনে দেখা গেছে হালদার নদীর দু’পাড়ে ডিম সংগ্রহকারীরা হালদার কাগতিয়ার আজিমের ঘাট, খলিফার ঘোনা,পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, খলিফার ঘোনা, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, মগদাই, মদুনাঘাট, উরকিচর এবং হাটহাজারী গড়দুয়ারা, নাপিতের ঘাট, সিপাহির ঘাট, আমতুয়া, মার্দাশা এলাকায় নৌকা, বাঁশের ভেলা ও জাল নিয়ে অপেক্ষার প্রহর গুনছে।ডিম সংগ্রহকারী রোঙ্গির আলম ও কামাল সওদাগর জানান,এখনো পুরোদমে ডিম ছাড়েনি  মা মাছ।আরো টানা দুই-তিনদিন বজ্রপাতসহ বৃষ্টি পাহাড়ি ঢল নেমে এলে হালদায় ডিম দেবে মা মাছ। হালদা নদীর উপর পিএইচডি ও মাস্টার্স থিসিস ডিগ্রি অর্জনকারী হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, এপ্রিল থেকে শুরু হওয়া প্রজনন মৌসুমের তিনটি জোঁ অতিক্রম হলেও হালদায় দেখা মেলেনি কার্পজাতীয় মাছের কাঙ্ক্ষিত ডিমের। কিন্তু মঙ্গলবার থেকে শুরু হওয়া চতুর্থ জোঁ এর গতকাল বুধবার রাতে হালদার কিছু কিছু স্পনিং গ্রাউন্ডে খুবই সামান্য পরিমাণে নমুনা ডিমের উপস্থিতি দেখা মিলেছে। পর্যাপ্ত বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢল নামলে দুই-একদিনের মধ্যে ডিম ছাড়বে কার্পজাতীয় মা মাছ। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, হালদা নদীতে এখনো ডিম ছাড়েনি মা মাছ। তবে কিছু কিছু স্পনিং গ্রাউন্ডে সামান্য নমুনা ডিমের দেখা মিলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট