1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায়  ছুরি দিয়ে হত্যা, পরে প্রেমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৪ বার পড়া হয়েছে

রাউজানে গলায় ছুরি দিয়ে প্রেমিকাকে হত্যা করে  প্রেমিক আত্মহত্যার ঘটনা ঘটছে। (২৭-ফেব্রুয়ারি) রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি বড়ুয়া পাড়া গ্রামের ৮নং ওয়ার্ডে সুব্রত মুৎসুদ্দির বাড়িতে। এই হত্যা ও আত্মহত্যার রহস্যজনক বলে জানান উপস্থিত লোকজন। ধারণা করা হচ্ছে প্রেমিক জয় বড়ুয়া অন্বেষাকে খুন করে সেই নিজে আত্মহত্যা করেছে। মৃত দুই প্রেমিক যুগল মহামুনি গ্রামের নিলুর পুত্র জয় বড়ুয়া (২৫) ও রনজিত চৌধুরী বাবলু বড়ুয়া মেয়ে অন্বেষা চৌধুরী (২২)। তারা দুই জনেই একই গ্রামের। যে ঘরে তাদের হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটছে সেই ঘরটি একটি পরিত্যক্ত ঘর ছিলো। সেখানে অন্বেষার গলায় ছুরি এবং জয় ফাঁসিতে ঝুলানো অবস্থায় এই দুই প্রেমিক যুগলের লাশ দেখা যাই। এবিষয়ে অন্বেষা চৌধুরী পিতা বাবলু বড়ুয়া বলেন, গত কিছুদিন আগেই আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া । আগামী মার্চ মাসের ১০ তারিখ অন্বেষা বিয়ের অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, তিনি আরও জানান বিয়ের অনুষ্ঠানের বাজার পর্যন্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্বেষা ও জয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তারা দুইজন আত্মহত্যা করেছে। অন্বেষা নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী আর জয় ব্যবসায় করেন বলে জানা গেছে। তবে কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল আনোয়ার হোসেন শামীম, পিবিআই পুলিশ অব ইনভেস্টিগেশন দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট