1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

অপচনশীল আবর্জনার বিরুদ্ধে রাউজানে যুদ্ধ ঘোষনা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩৪ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন রাউজানের সাংসদের নির্দেশে অপচনশীল আবর্জনার বিরুদ্ধে রাউজানে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। পৌর এলাকার জনগণ এতে সারা দিয়েছেন কল্পনা বাহিরে। মানুষের এই আন্তরিকতায় পৌর এলাকা হবে ক্লিন, গ্রীণ ও আদর্শ এলাকা। তিনি গতকাল ২৭ ফেব্রুয়ারী রাতে অপচশীল আবর্জনা ক্রয় অনুষ্ঠা এ কথা বলেন। আবর্জনা কেনা অনুষ্ঠান পরিদর্শন কালে দেখা গেছে, সময় তখন রাত আটটা। রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে কিশোর, নারী, যুবক-বৃদ্ধরা বাড়ির আশ-পাশ, হাট-বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশে বসেছিলেন পৌরসভা কার্যালয়ের সামনে এসেছে। পরিবেশ বান্ধব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ তার জনসেবামূলক কাজ শেষ করে অপচনশীল আবর্জনা বেচা-কেনার অস্থায়ী হাটে আসেন । এসে প্রতিবস্তা ১০০ টাকা দরে এসব অপচনশীল আবর্জনা কিনে নেন। পরিবেশ রক্ষায় পৌরসভা কর্তৃপক্ষ অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচীর আওতায় এসব অপচনশীল আবর্জনা সংগ্রহ করতে দেখ যায়। প্রতিটি বস্তায় প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট, খাদ্য পরিবেশনের পাত্র, ফুলদানি, চ্যান্ডেল, খেলনা সামগ্রীসহ পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল আবর্জনা। কৃষিজমিগুলো ধীরে ধীরে অনাবাদিতে পরিণত হচ্ছে। তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রাউজান পৌরসভার এমন উদ্যোগ বলেও জানিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর আলী, পৌরসভা যুবলীগের সহ সভাপতি সেলিম উদ্দিন,পৌরসভার যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট