1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানের আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার ২দিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৬১ বার পড়া হয়েছে

আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় দুই দিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৬ মার্চ অনুষ্ঠিত সালানার জলসায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা কাজী মাহমুদল হক কাদেরী। মাহফিলে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ অছিয়র রহমান আলকাদেরি, বিশেষ অথিতি ছিলেন শাহজাদায়ে ইমাম শেরে বাংলা (রহঃ) আলহাজ্ব মাওলানা সৈয়্যদ আমিনুলহক, আলহাজ্ব সৈয়্যদ মোহাম্মদ বদরুল আলকাদেরি, নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল, তাকরির করেন আহলে সুন্নাত ওয়াল্ড জামাত রাংগুনিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলনা মোরশেদুল আলম আনোয়ারি, চান্দগাঁও নজিয়ারি নঈমিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা খাইরুল আমিন চিশতী, সাবেক সুপার মাওলানা নঈমুদ্দীন হেসাইনি, মাওলানা আনছারুল হক, মাওলানা কামরুল ইসলাম, মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুল হক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সরওয়ার কামাল বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কাজী নাজমুল হক, হাজী আব্দুস সালাম, হাজী শাহ আলম, হাজী ইদ্রিস,শাহনুর মেম্বার, সহ সভাপতি মাওলানা ইয়াছিন কাদেরী, মাষ্টার জাহাঙ্গীর আলম, জহির উদ্দীন, ডাঃ ইউনুচ মিয়া, মাষ্টার মোহাম্মদ ইসমাইল, মাষ্টার ফয়সাল, জানে আলম, খোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউচুফ,সম্মননা গ্রহন করেন বর্তমান ইউপি সদস্য সেকান্দর হোসেন,রশীদ আহমদ, আলম,নুরুল ইসলাম,মাসুদ পরভেজ,মোহাম্মদ সোহেল প্রমুখ। মাহফিল শেষে মিলাদ কিয়াম তাবরুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা আখেরি মুনাজাত এর মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট