1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

সনাতনধর্মালম্বী শিক্ষার্থীদের পারিবারিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে: রাউজান পূজা পরিষদ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৪০ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শুক্রবার বিকালে রাউজান রাস বিহারী ধাম মাঠে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পৌরসভার কাউন্সিলর এডভেকেট সমীর দাশ গুপ্ত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, যুগ্ম সম্পাদক অশোক পালিত, রাউজান জম্মাষ্টমী উদযাপন পরিষদ এর সদস্য সচিব তপন দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ শীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, রুপালী চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাবেক যুগ্ম সম্পাদক অনুপ চক্রবর্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি মিঠু শীল, দীলিপ কুমার দে, পূজা পরিষদের নেতা ডা. বিজয় দাশ, সুজন চৌধুরী, রাজু দে, ডা. সুশীল রায়, হারাধন বিশ্বাস, আনন্দ চক্রবর্তী প্রমুখ। সভায় সামাজিক অবক্ষয় রোধে সনাতনধর্মালম্বী শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বের আহবান জানানো হয়। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সাধারণ নির্বাচিত হওয়ায় এবং রাউজান পূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে দুইজন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তিনজন ইউপি সদস্য ও রাউজান পৌরসভায় একজন প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়। সভায় পূজা উদযাপন পরিষদ এর সাবেক অর্থ সম্পাদক সাধন তালুকদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট