1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে মহাতীর্থ বারুনী স্নানে অজান্তের পাপ মুক্তি কামনা ও প্রয়াতদের শান্তি কামনায় তর্পণ মন্ত্র পাঠ

  • প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৮২ বার পড়া হয়েছে

রাউজানের বিভিন্ন স্থানে মহাতীর্থ বারুনীর স্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মার্চ বুধবার ভোর থেকে হাজার হাজার হিন্দু ধর্মালম্ববীরা উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি মন্দাকিনি তপোবন আশ্রম, দক্ষিণ রাউজান গঙ্গা ও বিনাজুরী গঙ্গা মন্দির ঘাটে মহাতীর্থ বারুনী স্নান করেছেন। এ উপলক্ষে ধর্ম সভা, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও আলোচনা সভার আয়োজন করেন পৃথক পৃথক ভাবে। সরোজমিন পরিদর্শন কালে দেখা যায়, কলমপতি মন্দাকিনি তপোবন আশ্রমস্থ কাশখালী খালে সনাতন ধর্মালম্বরী নারী ও পুরুষ, স্নান করে তাদের মনোবাসনা পূর্ণ করেন। অনেকে প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় পুরোহিত এর মাধ্যমে তর্পন মন্ত্র পাঠ করেন। মহাতীর্থ বারুনী স্নান অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেছেন, বর্তমান সরকারের শাসন আমলে রাউজান সম্প্রদায়ীক সম্প্রীতি জনপথ হিসাবে সারা দেশে পরিচিতি লাভ করেছে। আমরা মন্দাকিনী তপোবন আশ্রমের ব্যাপক উন্নয়ন কাজ করেছি । আশ্রমে যাতায়াতের কোন রাস্তা ছিলনা তাহা আমি করে দিয়েছি। তিনি এ আশ্রমের জন্য আরো পাঁচ লাখ টাকার অনুদান ঘোষনা করেন। মন্দাকিনী তপোবন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দিলিপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সুধীর দে’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, স্নান উৎসব পরিচালনা কমিটির সভাপতি রুপন কান্তি দেবনাথ, সাধারন সম্পাদক মিলটন দে, এডভোকেট শাবলু কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে গীতাযজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের কালু মরার টেক এলাকায় গঙ্গা মন্দিরের পাশে বিশাল মহা তীর্থ বারুনী স্নান অনুষ্ঠিত হয়। দেশের দুর দুরান্ত থেকে সনাতন ধর্মীয় হাজার হাজার নারী পুরুষ গঙ্গা মন্দিরে স্নান করেন। সেখানে তিনদিন ব্যাপী জমকালো আয়োজনে প্রায় ৩০ হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেন মন্দির পরিচালনা কমিটি। গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ শীল ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর নেতৃত্বে পুরো এলাকায় আলোক সজ্জা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট