1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

মুজিব নগর সরকারের নেতৃত্বেই এদেশের স্বাধীনতা এসেছে:এম এ সালাম

  • প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন,
১৯৭০ সালের নির্বাচনে বাংলার জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল তারই প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সাংবিধানিক ভাবে বৈধ মুজিব নগর সরকার গঠন করা হয়েছিল এবং এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মুজিব নগর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচক সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন বর্তমান প্রজন্মকে মুজিব নগর দিবসের গুরুত্ব সম্পর্কে জানাতে হবে, ১৭ এপ্রিল সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক মোঃ মঈনুদ্দিন,মোঃ আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক আসম ইয়াছিন মাহমুদ,কার্যনির্বাহী সদস্য শওকত আলম,মহিউদ্দিন মঞ্জু,মো সেলিম উদ্দিন,সাহেদ সরোয়ার শামীম, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফোরকান উদ্দিন আহমেদ,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদক এড বাসন্তী প্রভা পালিত,কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, তাতী লীগের রূপক দেব অপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট