1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজান সাহিত্য পরিষদের স্মরণ সভায় বক্তারা সাংবাদিক সিদ্দিক আহমেদ তাঁর কর্মের মাঝে আজীবন বেচে থাকবেন  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৩২ বার পড়া হয়েছে

সিদ্দিক আহমেদ শুধু মেধাবী সাংবাদিক কিংবা লেখক ছিলেন না। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি আমৃত্যু সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন শাখায় পাণ্ডিত্য দেখিয়েছেন। বই ও জ্ঞানের মধ্যে আনন্দ খুঁজে পেতেন সিদ্দিক আহমেদ এবং তা অন্যদের মধ্যে বিলিয়ে দিতেন। সত্য প্রকাশে তিনি ছিলেন নির্ভীক।সৎ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বরেণ্য এই সাংবাদিক।

রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে শিক্ষক, সাংবাদিক,সাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
মরহুম সিদ্দিক আহমেদ এর পঞ্চম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

১৯ এপ্রিল ১৭ রমযান মঙ্গলবার বিকেল ৪ টায় নোয়াপাড়াস্থ তাকওয়া রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক মোহাম্মদ মহিউদ্দীন ইমন।

সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় স্মরণ সভায় আলোচনা করেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সি. মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম, চুয়েট স্কুল এন্ড কলেজের সহ অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক আলমগীর হায়দার, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নুর নবী, সংগঠনের সহ সভাপতি স.ম জাফর উল্ল্যাহ,সহ সভাপতি রাউজান টাইমস ২৪.কম ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ- সভাপতি ব্যবসায়ী আহমেদ সৈয়দ,আইনজীবী এডভোকেট রোকন উল ইসলাম, রাউজান নিউজ সম্পাদক কামরুল ইসলাম বাবু,রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, প্রকৌশলী মোরশেদুল হক, কবি কাজী ফজলুল আজিজ, ব্যাংকার আনোয়ার হোসাইন শাওন,সংগঠক আব্দুল্লাহ আল রোমান, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন,শিক্ষক শেখর ঘোষ আপন,শিল্পী যীশু সেন, কবি এম সাইমন, কবি কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, সাংবাদিক আরাফাত হোসাইন,
রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা প্রমূখ।

বক্তারা বলেন, দৈনিক আজাদীর প্রয়াত সহকারি সম্পাদক কৃতি সাংবাদিক ও লেখক সিদ্দিক আহমেদ এর মত নির্লোভ, নির্মোহ ও সাদাসিধে মানুষ বর্তমান সমাজে বিরল। সকলের কাছে তিনি রুচিশীল, নান্দনিক, পরিপাটি মানুষ ছিলেন। সবার সাথে আড্ডায় সিদ্দিক আহমেদ মেতে উঠতেন বয়সের সীমা ডিঙিয়ে। চট্রগ্রামের নবীন প্রবীন সব সাংবাদিকদের কাছে বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।

শিক্ষকতা, লেখালেখি ও সাংবাদিকতায় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে সমাজকে আলোকিত করেছেন। তিনি তার কর্মের মাঝে চির জাগরুক থাকবেন।

অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।সভাশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আব্দুল্লাহ রশিদী,।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট