1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে ভুর্তকিতে দুই কৃষক পেল ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৪৪ বার পড়া হয়েছে

রাউজানে ১৪ লাখ টাকার ভুর্তকি দিয়ে ২৯ লাখ টাকা মুল্যের ২টি ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিন পেল দুই কৃষক। ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মাঠে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী দুই কৃষকের হাতে দুইটি কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিনের চাবি তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, সহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দরা। রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, রাউজান পৌরসভার সুলতানপুর ছিটিয়া পাড়ার কৃষক শাহজাহান, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যা পুকুর এলাকার কৃষক বাপ্পু দে’কে ১৪ লাখ টাকা ভুৃর্তকি দিয়ে ধান কাটার এই মেশিন দেওয়া হচ্ছে। ২৯ লাখ টাকা মুল্যের একটি ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিনে সরকার ১৪ লাখ টাকা ভুর্তকি দিচ্ছে। অবশিষ্ট ১৫ লাখ টাকা কৃষক কিস্তির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ করবে। কিস্তির প্রথম পর্যায়ে ৪ লাখ টাকা কৃষককে দিতে হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট