1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

ঈদ পুনর্মিলনীতে প্রথিতযশা প্রয়াত সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দিল রাউজান প্রেসক্লাব

  • প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনীতে প্রথিতযশা প্রয়াত সাংবাদিক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (০৮ মে) দুপুরে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্র্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফ। স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। সাধারণ সম্পাদক এম. রমজান আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম. কামাল হাবিবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, জিয়াউর রহমান, সাংবাদিক রায়হান ইসলাম প্রমুখ। রাউজানের কৃতি সন্তান প্রথিতযশা প্রয়াত সাংবাদিক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ’র মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্র্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিক সাইফ। বক্তারা বলেন, ‘প্রয়াত সিদ্দিক আহমেদ দেশের একজন সৎ সাংবাদিকতার পথিকৃৎ, অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখির মাধ্যমে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। প্রথিতযশা সাংবাদিক সিদ্দিক আহমেদ রাউজান তথা চট্টগ্রামে যে কলম সৈনিক তথা সংবাদকর্মী সৃষ্টি করে গেছেন তারা দেশের কল্যাণে, সামাজিক অবক্ষয় রোধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন। তাঁর পদাঙ্ক অনুসরণকারী সংবাদকর্মীদের দ্বারা দেশ ও জতি উপকৃত হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট