1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

নোয়াজিশপুরে জিয়াউল হক মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকীর ফাতেহা উপলক্ষে মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াজিশপুরে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত ১৫ মে রবিবার বাদে এশা রাউজানের নোয়াজিশপুর আবদুর রশিদ সারাং বাজার মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিশপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী । মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিশপুর ইউনিয়ন শাখার সহায়তায় মরহুম রফিক আহম্মদের পুত্র জাহেদুল ইসলাম চৌধুরীর ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী। মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ খানা ও এতিম খানার শিক্ষক হাফেজ মাওলনা আবুল কালাম। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আনিস উল খান বাবর। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা ফরিদ উদ্দিন, খোরশেদ আলম, মেম্বার তাজ উদ্দিন খান সোলায়মান, মেম্বার শফিউল বশর, জাহেদুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম, সেলিমুল হক রুবেল, কাজী হেলাল উদ্দিন, মোঃ সুমন প্রমুখ। মাহফিল শেষে মাইজভান্ডারী মরমী শিল্পি আরমানের পরিবেশনায় মাইজভান্ডারী চেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট