1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানের বিদায়ী নির্বাহী অফিসার কে সংবর্ধনা দিলো:রাউজান প্রেসক্লাব।

  • প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫০৬ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে রাউজান উপজেলা নির্বাহী অফিসার দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানকে পিংক, গ্রীণ ও ক্লিন রাউজান গড়ে তোলার কাজে নিষ্টার সাথে কাজ করেছেন। উপজেলা পরিষদকে সেবার আদলে মানুষকে সব রকম কল্যাণ সাধন করেছেন। তার মতো দক্ষ প্রশাসনের ভূমিকা রাউজান বাসী চিরদিন মনে রাখবে। ২৯ মে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে রাউজান প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজানে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন কালে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার সব সময় দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বরোপ করেছেন। রাউজানের সাংবাদিকেরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি শাহেদুল রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনচারী, আরফাত হোসাইন প্রমুখ।উল্লেখ্য, রাউজানের বিদায়ী নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পদোন্নতি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশানের আঞ্চালিক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট