1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

সুনামগঞ্জের দুর্গম বন্যাকবলিত দোয়ারা বাজারের পথে ফারাজ করিম চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৬৫৪ বার পড়া হয়েছে

কোন ধরনের জীবন রক্ষাকারী সুরক্ষা পোশাক ছাড়াই খোরস্রোতা গভীর সুরমা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জের দুর্গম বন্যাকবলিত এলাকা দোয়ারা বাজারের পথে ২ টি ট্রলার নিয়ে রওয়ানা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ৫ হাজারের অধিক পরিবারের জন্য জরুরী ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে আজ ২১ জুন মঙ্গলবার, সকাল ৬ টায় তিনি যাত্রা শুরু করেন। নদীপথে স্রোতের গতি বেশি থাকায় তাদের যেতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজের মাধ্যমে জানান, “আমাদের জীবন রক্ষার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন। সবকিছু তার ইচ্ছাই হবে৷ সুনামগঞ্জের দোয়ারা বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সরবরাহ করা হয় নি। তাই কালবিলম্ব না করে আমরা দ্রুত সেখানে যাত্রা শুরু করেছি।”

গতকাল থেকেই সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, দারাইর গাও, মইনপুর, হাল্লরগাও, খাইনতর, গোদার গাও সহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান ফারাজ করিম চৌধুরী৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট