1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২
  • ৫৪৩ বার পড়া হয়েছে

রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করেন হাফিজুর রহমান নামে ৬০ বছর বয়সী এক চা দোকান কারিগর বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (২২শে জুন) দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেন হাফিজ। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাফিজ নামে এক ব্যক্তি বিষপান করেছে বলে শুনেছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়। কদলপুর আশ্রয়ণ প্রকল্পের গুচ্চ গ্রামে নিজের নামে বরাদ্দপ্রাপ্ত বসতঘরে পরিবার নিয়ে থাকতেন বলেও জানান তিনি। নিহত হাফিজুর রহমান মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট