1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চুয়েট ইনকিউবেটরে ‘স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৫৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে “ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম” (Design & Implementation of Smart Electric Power System on IoT Platform) এবং “আইওটি বেইজ্ড ফল ডিটেকশন অ্যান্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন” (IoT Based Fall Detection & Heart Rate Monitoring System for Senior Citizen) শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭শে জুন (সোমবার) ২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপার হলে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন “আইওটি বেইজ্ড ফল ডিটেকশন অ্যান্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন” এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও “ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম” এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট