1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে শহিদুল হত্যা মামলার আসামী ফজু র‌্যাবের হাতে আটক

  • প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

রাউজানে চাঞ্চ্যলকর যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার অন্যতম আরও এক আসামী ফজলুল করিম প্রকাশ ফজু (৪৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  ১৬ জুলাই শনিবার রাউজান সদর জলিলনগর বাস স্টেশন’স্থ চট্টগ্রাম মোটর মালিক সমিতি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। সেই উপজেলার রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত জহুর মিয়ার পুত্র। এই আসামী গত সাত বছর ধরে পুলিশের চোখে পালাতক ছিল। র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান চারাবটতল এলাকায় দিনে দুপুরে মাইক্রোবাস থেকে নেমে বৃষ্টির মতো গুলি ছোঁড়ে মাথার খুলি উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা শহিদুলকে হত্যা করে। এ ঘটনায় পর রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা। মামলা নং- ১৪/২৮। মামলায় ১নং আসামী করা হয় রাউজান সন্ত্রাসী আজিজ উদ্দিনকে। গত ১১ জানুয়ারি প্রধান আসামী আজিজ উদ্দিন ইমু র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। একই মামলায় গত ২৬ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামী মো.ইউসূফ (৫০)। এরপর ২জুলাই রাউজান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন আরেক আসামী রনি মল্লিক। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ জানায়, শহীদুল আলম হত্যা মামলার আসামী ফজলুল করিম প্রকাশ ফজুকে র‌্যাব-৭ আটকের পর থানায় সোপর্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট