1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানের ডাঃ রাজা মিয়া স্কুলে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১২ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে, শিক্ষানুরাগী পেয়ার মোহাম্মদের সৌজন্যে
সার্বিক সহযোগিতা করেন সিটিজি ব্লাড ব্যাংকের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দীন আরিফ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরী সভাপতিত্বে ও সহকারি শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অংশুমান বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন দে।
উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়ের উল্লাহ, সহকারি শিক্ষক শিব নারায়ণ চৌধুরী, অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, সিটিজি ব্লাড ব্যাংকের কার্যকরী সদস্য ইমাম হোছাইন ,বিন ইয়ামিন নূর রকি, রোমেল, সানাউল্লাহ, ইরফানুল হক অভি, একরামুল হকসহ সিটিজি ব্লাড ব্যাংকের কার্যকরী পরিষদের সদস্যরা।
দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট