1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে বাড়িঘর লিখে নিয়ে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ পিতা’কে ঘর থেকে বের করে দিল সন্তান

  • প্রকাশিত: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে

রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনা এলাকার ক্যান্সার রোগ আক্রান্ত ৮০ বছর বয়সী এক বৃদ্ধের কাছ থেকে নিজের ছেলে জোরপূর্বক হেবা দলিলে বাড়ি ভিটা লিখে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মোহাম্মদ সামশুল আলম নামের এই বৃদ্ধ এখন হাটহাজারী উপজেলায় তার বড় মেয়ের শাশুড় বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। জানা যায় প্রতারণার শিকার বৃদ্ধ সামশুল আলম ঘটনা জানিয়ে যুগ্ম জেলা জজ আদালতে ছেলে ও ছেলে বউ এর বিরুদ্ধে মামলা করেছে(মামলা নং ১৮৫/২০২২)। এই মামলার আর্জিতে জোর করে প্রতারণার মাধ্যমে সৃষ্ট হেবা দলিল বাতিলের আবেদন করা হয়েছে। মেয়ে বাড়িতে অবস্থানকারী শামশুল আলম বলেছেন তিনি ক্যান্সার আক্রান্ত। কিছুদিন আগে তার ছেলে সেলিম উদ্দিন তাকে ফুসলিয়ে কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার কথা বলে গাড়ী করে রাউজান সদরে নিয়ে এসে। এরপর তার কাছ থেকে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখে আবার বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পর গত ১৪ এপ্রিল হঠাৎ করে প্রতারক পুত্র সেলিম ও তার স্ত্রী বৃদ্ধের আরেকপুত্র বেদারের স্ত্রীকে এসে বলে বাড়ি ভিটা ছেড়ে শাশুরকে নিয়ে বের হয়ে যেতে। সেলিমের স্ত্রীর দাবি তার শাশুর ভিটা তাদের ও তাদের দুই পুত্রের নামে লিখে দিয়েছে। সর্বশেষ পুত্র সেলিম ও স্ত্রীর চাপে বৃদ্ধ সামশুল আলম নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয় বলে বৃদ্ধ সামশুল আলমের কন্যারা জানিয়েছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে দখল করার বিষয়টি নিয়ে কথা বললে পুত্র সেলিমের দাবি তার পিতা স্বেচ্ছায় তাদের সম্পতি লেখে দিয়েছেন। তার বোনরাই বাড়ি থেকে তাদের বাবাকে নিয়ে গেছে। পিতার বাড়ি ভিটা প্রতারণার মাধ্যমে লিখে নিয়ে বাড়ি ছাড়ার ঘটনার বিষয়টি জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি বলেন, বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট