1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানের গহিরা ইউনিয়ন আ.লীগের বর্ধিত অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসাবে গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চলমান রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্নমুখি চক্রান্তের জাল বুনছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে সকল চক্রান্ত মোকাবেলায় আ.লীগের নেতার্মীদের প্রস্তুত থাকতে হবে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি চেয়ারম্যান নুরুল আবছার বাশি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতিখার উদ্দিন দিলু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গহিরা ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম। এসময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইফতিখার উদ্দিন দিলু বলেন, সকল মতবেদ ভুলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রথান বক্তা আলহাজ্ব খোরশেদ আলম বলেন, রাউজানের উন্নয়নের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরী আ.লীগের গর্ব। তার নেতৃত্বে রাউজান আ.লীগ শক্তিশালী হয়েছে। আগামীতেও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি গহিরা থেকে সর্বোচ্ছ ভোট প্রদান করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান। চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সকল দলীয় নেতাকর্মীদের নিয়ে গহিরার উন্নয়ন ও আগামী নির্বাচন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট