1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

চট্টগ্রাম আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭০ বার পড়া হয়েছে

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভবাগীয় কমিশনারের কার্যালয় ও জেলাপ্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা যদি সিটিজেন চার্টাড হালনাগাদ করণের কাজটি সঠিকভাবে পালন করি তবে তথ্য অধিকারের সবটাই নিশ্চিত করা সম্ভব হবে। সরকার দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিত কল্পে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমি মনে করি সরকারি কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন করলেই দেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা প্রশাসক মমিনুর রহামান, বর্তমান সরকারে প্রধান নির্বাচনী ইসতেহার ছিল ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অনেকটুকু সুনিশ্চিত হয়েছে। আমরা এ ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সরকারি অধিকাংশ সেবা অনলাইনে দিচ্ছি। এখন দেশের জনগণ আমাদের সরকারি অফিসে না এসেই ঘরে বসে অধিকাংশ সেবা পাচ্ছেন। এতে করে আমি মনে করি কম সময়ে স্বল্পমূল্যে জনগণের তথ্য সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, রাউজান উপজেলা পরিষদের চেয়াম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট