1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জানালেন এমপি ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৯৬ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজানের সকল ধর্মবর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। দুর্গোৎসবের ধর্মীয় ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের উপস্থিতি তার প্রমান।তিনি মঙ্গলবার রাতে জলিলনগরের জগন্নাথ সেবাশ্রম মন্দিরে দুর্গোৎসবে বিশাল সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন।এরপর তিনি রাউজান উপজেলা সদরের দুর্গোৎসব সমূহে ঘুরে পুজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাউজান পূজা উদযাপন কমিটির সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার অদুদ রাহা।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী,তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী,সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া- রাউজান সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,ওসি আবদুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগে সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর বশির উদ্দিন খান,আলমগীর আলী, এডভোকেট সমীর দাশ গুপ্ত,এডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,জানে আলম জনি, আজাদ হোসেন,ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, নির্মল ভট্টচার্য্য,দিলীপ কুমার চক্রবর্তী, আশোক পালিত, টিপু কান্তি দে, প্রদীপ শীল,তপন দে,সাজু পালিত, উজ্জ্বল কান্তি দাশ,দিপলু দে দিপু,অনুপ চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট