1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড বইটির মোড়ক উন্মোচন করলেন:সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।শুক্রবার( ১৪ অক্টোবর) বিকালে গাউসুল আযম বিলবেরাসত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরীফ ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চেহেলাম শরীফের দিনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাজারের সাবেক খাদেম এস এম এম সেলিম উল্লাহ মাইজভাণ্ডারীর রচিত মাইজভাণ্ডারী দূরবীন ২য় খণ্ড বইটি উৎসর্গ করেছেন হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) সহ সকল আধ্যাত্মিক সাধকগণের পবিত্র যুগলপদে।বইটি মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন প্রকাশক ডা.বরুণ কুমার আচার্য্য বলাই,মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাবিব উল্লাহ সিকদার,মোঃ নুরুল ইসলাম,আনিস উদ্দিন সোহেল,মোহাম্মদ তামজিদ হোসাইন, রোহান ইবনে কামরুল, মোহাম্মদ মোরসালিন প্রমুখ।মোড়ক উন্মোচনের পর সৌজন্য কপি দেয়া হয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, আবু নাছের অন্তু নূরসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট