1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল: ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কৃষক লীগ এমন একটা সংগঠন যার নেতৃত্ব দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল। গ্রাম পর্যায়ে কৃষকদের তিনি সুসংগঠিত করেছেন। মুক্তিযোদ্ধে কৃষক লীগের ভূমিকা ছিল সম্মূখ যুদ্ধের সারিতে। তিনি ১৬ অক্টোবর রবিবার দুপুরে রাউজান উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা আওয়ামীলীগর সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আলহাজ আকবর আলী চৌধুরী, প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহ সভাপতি কাজী ইকবাল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ। সম্মেলনে রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলীকে সভাপতি ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন’কে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা কৃষকলীগ ও আজগর আলী চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কৃষকলীগ কমিটি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট