1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ইভিএম পদ্ধতিতে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে

  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

রাউজানে সুষ্টু ভাবে ইভিএম পদ্ধতিতে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে রাউজান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রাউজানের ভোটার ছিল ১৯৭ জন। তৎমধ্যে ভোট সংগ্রহ হয়েছে ১৯৬ টি। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস প্রতিক) পেয়েছেন ১৯১ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী নারায়ণ রক্ষিত (মোটরসাইকেল প্রতিক) পেয়েছে ৫টি ভোট। সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী দিলোয়ারা ইউসুফ (হরিণ প্রতিক) পেয়েছে ১৯০ ভোট। তার প্রতিদ্ব›দ্বী এডভোকেট উম্মে হাবিবা (বই প্রতিক) পেয়েছে ৩ ভোট ও জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা (ফুটবল প্রতিক) পেয়েছে ২ ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পীযুষ প্রভাকর জানান, সুশৃঙ্খল ভাবে সকাল থেকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু নির্বাচনে প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে ছিল। অপরদিকে রাউজান উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, চেয়ারম্যান পদে বিপুল ভোটে এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতিক নিয়ে জয় লাভ করেছে। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। একই ভাবে রাউজানের দিলোয়ারা ইউসুফ সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট