1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

নোয়াজিষপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিলাদ মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৮২ বার পড়া হয়েছে

রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) বাদে এশা নোয়াজিষপুর নতুন হাটস্থ আবুল হোসেন চৌধুরী জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নোয়াজিষপুর আবুল হোসেন চৌধুরী বাড়ি মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাজী মাওলানা ফজলুল কাদের চৌধুরী।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা ড. জাফর উল্লাহ্।প্রধান অতিথি ছিলেন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র ইউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের খতিব আল্লামা শাইখ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল্ আযহারী।মোহাম্মদ মোরশেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা আবদুন নুর,আল্লামা আবু ফাহিম, আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা আবু তৈয়ব ফারুকী, হাফেজ মাওলানা নুরুল আলম, মাওলানা আজিজুর রহমান আল কাদেরী, শায়ের ওমর ফারুক।উপস্থিত ছিলেন খোরশেদ আলম, রহমত উল্লাহ্ মামুনুর রশিদ চৌধুরী, শিবলু টিপু চৌধুরী,খোরশেদ, জিকু, মুহাম্মদ বাবু, মুহাম্মদ রনি,মুহাম্মদ মিজান, এমরান, মুহাম্মদ হিরুসহ অনেকেই। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট