1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

মহানবী (সা.)এর শান্তি,মিলন ভ্রাতৃত্বের জীবনাদর্শই হোক আমাদের চলার একমাত্র পথ-চসিক মেয়র।

  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন মহানবী (সা.) সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান রসুল। মহান আল্লাহ তাঁকে রহমাতাল্লিল আল-আমিন বা সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ দুনিয়াতে পাঠান। এজন্য হযরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আগমনের দিনটি সৃষ্টি জগতের জন্য সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। নবী করিম (সা.) বিশ^মানবতার প্রতীক ও সত্য সুন্দরের বাণী বাহক। তাঁর কারনেই আরব জাহানে নবজীবন সঞ্চারিত হয়, নবীন সভ্যতার গোড়া পত্তন ঘটে। মহানবী (সা.) এ শান্তি মিলন ভ্রাতৃত্বের জীবনাদর্শই হোক আমাদের জীবনের পাথেয়।

আজ বুধবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চসিকের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে খতমে কোরআন, বোখারী শরিফ, মিলাদ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজ সেবা স্ট্যন্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, গাজী শফিউল আজিম, মো.নুরুল আমল, আতাউল্লাহ চৌধুরী, শৈবাল দাশ সমুন। উপস্থিত ছিলেন-সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।

এতে আমন্ত্রিত অতিথি সাউদার্ন বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আল্লামা সৈয়দ মো. জালাল উদ্দীন আল-আযহারী বোখারী শরিফের ফজিলতের উপর বক্তব্য প্রদান করেন। মিলাদ পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মুনাজাত পরিচালনা করেন এশিয়া খ্যাত দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ মোহামম্মদ সোলাইমান আনসারী (ম.জি.আ.।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট