1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাউজান সদর ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

রাউজানে স্বামী পরিত্যাক্তা এক মহিলা আত্মহত্যা করেছে। ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে উপজেলার সদর রাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বক্সি তালুকদার বাড়িতে আত্মহননকারী মুন্নী আক্তার (৩৮) ঐ এলাকার সমশু মিয়ার মেয়ে। আত্মহননকারীর এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য আবদুর নবী জানান, ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুন্নী আক্তার। পুলিশ এসে ফাঁসিতে ঝুলিয়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানান, লাশ উদ্ধারের সময় দরজার হুক মারা ছিল। পুলিশ দরজা ভেঙ্গে লাশ ফাঁস থেকে নামিয়ে ছিল। তিনি জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, আত্মহননকারী মানষিক বিপর্যস্ত ছিল। গত কয়েক বছর আগে স্বামীর সাথে বনিমানা না হওয়ায় সংসার ত্যাগ করে বাপের বাড়িতে চলে আসে এ মহিলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট