1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

পরিষ্কার-পরিচ্ছন্নতার চেহারা দেখেই বোঝা যায়,সেই পৌরবাসীর সম্পর্কে- কাউন্সিলর আজাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৪০৫ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট,নালা নর্দামা ও এলাকার কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করা হয়েছে। গতকাল -শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাউজান পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।রাউজান আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের সামনে থেকে শুরু করে এলাকার বিভিন্নস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কাউন্সিলর আজাদ হোসেন।এসময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌর ছাত্রলীগ নেতা আসীর আওসাফ রাফি,৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুর রহমান সৌরভসহ অনেকই।পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে দেয়া হয়েছে ১৫জন শ্রমিক।রাউজান পৌর কাউন্সিলর আজাদ হোসেন বলেন,রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আধুনিক মডেলে পৌরসভা গড়তে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ দিন-রাত কাজ করে যাচ্ছে।রাউজান পৌরসভাকে পরিবেশ-দূষণমুক্ত রাখতেই সপ্তাহ দু’দিন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পথচারী নারী-পুরুষ থেকে কুড়িয়ে আনা প্রতি বস্তা অপচনশীল ময়লা আবর্জনা ২শত টাকা করে কিনে নেন।এসব পরিষ্কার-পরিচ্ছন্নতার চেহারা দেখেই বোঝা যায়,সেই পৌরবাসীর সম্পর্কে।পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের একার পক্ষে করা সম্ভব নয়।সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়া সম্ভব।সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ অমিয় বাণীটি মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সা:) এর।তাই পৌর নাগরিকদের ঈমানি দায়িত্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট