1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে জমকালো আয়োজনে তিনদিনব্যাপী ইটিই বিভাগের দশম বর্ষপূতি উৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জমকালো আয়োজনে তিনদিনব্যাপী ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে উৎসবের প্রথমদিনে আজ ২৭শে অক্টোবর (বৃহস্পতিবার২২)সকাল প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ইটিই বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নেচে-গেয়ে র‌্যালি মাতিয়ে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে “ETE Deca Hertz” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাাপক ড. মোহাম্মদ মশিউল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম,পরিকল্পপনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রো-ভিসি ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইসিই অনুষদের ডিন ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক পিয়াস চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের শিক্ষার্থী মেহজাবীন সেঁজুতী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একইসাথে ৪র্থ শিল্পবিপ্লবে আবশ্যিক অবকাঠামো হিসেবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ৫জি নেটওয়ার্কসহ ভবিষ্যত কমিউনিকেশন শিল্পে প্রত্যাশিত ভূমিকার উপর ছাত্র-ছাত্রীদের ফোকাস প্রয়োজন। ইটিই বিভাগ তাদের অগ্রযাত্রার ১০ বছরে অনেক সফলতা দেখিয়েছে।”
তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে- র‌্যালি, প্রাক্তন ছাত্রদের রি-ইউনিয়ন, দেশব্যাপী পরিচালিত আইডিয়া কন্টেস্ট, মেশিন লার্নিং কন্টেস্ট, সার্কিট সলভিং এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত একটি অসাধরণ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট