1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

লোহাগাড়ায় প্রতিবেশীর হামলায় ভাই-বোন গুরুতর আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে সম্পত্তি বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। হামলায় আহত সুফিয়া ফারজানা ও সাইদুর রহমান সাজিল ওই এলাকার মৃত আবদুস ছাত্তার ও মৃত উম্মে কুলছুমের ছেলে-মেয়ে। হামলার শিকার দুই ভাই বোন হামলার জন্য তাদের প্রতিবেশী মৃত কেফায়েত উল্ল্যার ৫ ছেলে এবং অজ্ঞাত কয়েকজনকে দায়ী করছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চুনতীর ডেপুটি পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হামলার শিকার সুফিয়া ফারজানা অভিযুক্তদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত কেফায়েত উল্লার ৫ ছেলে মাহামুদ উল্লাহ বাছেদ, রহমত উল্লাহ মোর্শেদ, মাসুদ কায়ছার, কামরুল্লাহ সাজেদ, এহেছান উল্ল্যাহসহ অজ্ঞাত ৩/৪জনও যুক্ত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা আক্রান্তদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি বিরোধের ক্ষোভ থেকে রাতের আঁধারে এ হামলা করা হয়েছে। আক্রান্তদের চলার পথে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ জানতে চাইলে হামলাকারীরা প্রথমে সুফিয়া ফারজানার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। তাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। এ সময় তার ছোট ভাই সাইদুর রহমান সাজিল বোনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। লোহার রড দিয়ে মেরে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে তার নাক মুখ ফেটে দিয়েছে। হামলাকারীরা তার পকেটে থাকা সিরাত মাহফিলের চাঁদার ১লক্ষ ৭২হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছে।

এদিকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও হামলাকারী প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি আহতদের। তারা থানা পুলিশকে ম্যানেজ করে ভবিষ্যতে আবারও হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অসহায় পরিবারটি তাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ ধরণের লিখিত কোনো অভিযোগ পাননি, পেলে ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন। পরে এ প্রতিবেদকের কাছে লিখিত অভিযোগের কপি থাকার কথা জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান এবং সমাজের দায়িত্বশীলরা বিষয়টি পারিবারিকভাবে সুরাহা করার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট