1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে রাউজান থানার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউিনিটি পুলিশ, রাউজান থানা ও জনপ্রতিনিধিদেন অংশ গ্রহণে রাউজান থানা থেকে বর্ণাঢ্য একটি র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্তরে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ।টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।এস আই মোহাম্মদ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া,মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী,আব্দুর রহমান চৌধুরী,লায়ন সাহাবুউদ্দিন আরিফ,রাউজান পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, আলমগীর আলী,এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, ওসি তদন্ত কায়ছার হামিদ,পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন।বক্তব্য রাখেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম,ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সাইদুল ইসলাম,জাহেদুল আলম সহ থানার পুলিশের অফিসার,স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট