1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে দেবরের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৪৭ বার পড়া হয়েছে

স্বামীর সারাজীবনের উপার্জিত অর্থ ও সঞ্চিত টাকায় কেনা সম্পত্তি আত্মসাথের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর বিধবা বয়োবৃদ্ধ স্ত্রী নুর বানু।রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর সত্তা গ্রামের লস্কর উজির বাড়ীর এই নারী মৃত নুর ইসলামের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেছেন তার স্বামীর মধ্যপ্রাচ্যে ব্যবসা বানিজ্যি ছিল। যৌথ পরিবারের থাকা  দেবর জহুরুল ইসলাম সিদ্দিকী র কাছে তার জীবনের সকল টাকাকড়ি পাঠাতেন তার স্বামী। ঐ টাকায় স্বামীর তিন ভাইয়ের নামে সম্পদ কেনার কথা থাকলেও দেবর জহিরুল সব সম্পত্তি তার স্বামীর অৎান্তে নিজের নামে কিনে রাখেন। এসব সম্পত্তির মধ্যে চট্টগ্রাম শহরের বিপনী বিতানে দোকান ও বাড়িতে জমিও রয়েছে। সর্বশেষ চ্টগ্রাম  জুবলি রোডে একটি হোটেল(হোটেল মার্টিন) স্বামীর নামে কিনলেও তাও জাল জলিল সৃষ্টি করে সন্ত্রাসীদের দিয়ে জহিরুল দখল করে নিয়েছে। বৃদ্ধা এই নারী অভিযোগ করেছেন তার দেবর নিজকে মুক্তিযোদ্ধা দাবি করে প্রশাসনে প্রভাব খাটাচ্ছে। এখন তিনি আমাকে বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করতে ঘরের দরজায় ইটের দেয়াল দিয়ে ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই নারী আরো জানান তার স্বামী ভাই জহুরুলের মাধ্যমে নিজের কেনা সম্পদ আত্মসাৎ হওয়ার ঘটনা জানতে পেরে তার কাছে ঘটনা জানতে চাইলে জহুল সব সম্পত্তি তার বলে দাবি করে।এই অবস্থায় তার স্বামী রাগে ক্ষোভে ষ্টোক কওে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেয়। একটি ভাল হলে বিদেশে চলে যায়।পরে তিনি ১৯৮৫ সালে নিজের নামে চট্টগ্রাম শহরের স্টেশন রোডস্থ হোটেল মার্টিন কিনে নেন।এই হোটেলটিও আমার দেবর জহুর ইসলাম সিদ্দিকী কৌশলে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যে হোটেল মার্টিন দখল করিয়া নেয়।এই ঘটনায় আমার স্বামী আবারো স্ট্রোক কওে পরে তিনি মৃত্যুবরণ করেন। বিধবা নারী নুর বানুর অভিযোগ বর্তমানে জহুরুল আমার স্বামীর অর্থে নির্মিত বাড়ি থেকে তাকে ও তার সন্তানদের বের করে দিতে ঘরের দরজায় ইটের দেয়াল তুলে দিয়েছে। তার সহযোগিদের মাধ্যমে এখন আমাকে প্রস্তাব দিচ্ছে আমার স্বামীর কেনা হোটেল মার্টিন তার নামে রেজিষ্ট্রি করে দিতে। এই অসহায় নারী এখন প্রশাসনের কাছে বিচার দাবি করে  গতকাল এই সংবাদ সম্মেলন করেছে। উল্লেখ্য এই নারী এক ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়ে অনেকটা পঙ্গু অবস্থায় বাড়িতে শয্যাশায়ী রয়েছে বলে জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট