1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

কদলপুরে ইউপি সদস্যের ঘরে দুর্বৃত্তের হানা, নগদ অর্থ ও ৮টি স্বর্ণের আংটি লুট

  • প্রকাশিত: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

রাউজানের কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ৩১ অক্টোবর সোমবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় ভোমর পাড়া ইউপি সদস্য আলী আকবরের ঘরে। আক্রান্ত পরিবারের গৃহকর্তা আলী আকবর বলেছেন দুর্বৃত্তরা বাড়িতে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে তার ঘরের দরজা ভেঙ্গে মুল ঘরে প্রবেশ করে। তাদের ছিঁটিয়ে দেয়া স্প্রে এর বিষক্রিয়ায় পরিবারের সকল সদস্য ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের শোয়ার খাট থেকে চাবি খুঁজে নিয়ে আলমিরা খুলে নগদ ৮০ হাজার টাকা,  এক ভরি ওজনের ৮টি স্বর্ণের আংটি, দুটি মোবাইল ফোন লুঠে নেয়। তারা ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় হঠাৎ ঘুম ভাংলে চোর সন্দেহে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা লুন্ঠিত জিনিষ নিয়ে দ্রুত পালিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে দুর্বৃত্ত আক্রান্ত মেম্বার আলী আকবরের ঘর পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, এসব ঘটনা নিন্দানীয় ও পরিকল্পিত। রাউজানের সাংসদকে অবহিত করা হয়েছে। পুলিশের সাথে কথা বলে দুর্বৃত্তদের বের করার চেষ্টা করা হবে। বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার এসআই অজয় দেব শীল বলেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কেউ এ বিষয়ে জানাই নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট