1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

ফজলে করিম চৌধুরী এমপির মাতা সাজেদা কবির চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর মাতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর সহধর্মীনি মরহুমা সাজেদা কবির চৌধুরীর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলার গহিরায় বক্স আলী চৌধুরী বাড়ীস্থ মসজিদে খতমে কোরান,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন আল কাদেরী। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি,এ.বি.এম ফজলে শহীদ চৌধুরী,ফারাজ করিম চৌধুরী,রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম,রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ওসি আবদুল্লাহ আল হারুন,মরহুমার দৌহিত্র মাসফিক আহম্মদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান,পৌরসভার কাউন্সিলরগণ সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট