1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে কৃষকদের মাঝে বীজ বিতরণ করছেন:ফজলে করিম চৌধুরী এম.পি।

  • প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাউজানের কোনো কৃষক চাষাবাদের কাজে যদি আমার সহায়তা চান,আমি তার পাশে থাকব।প্রয়োজনে মাঠে নেমে তার সাথে কাজ করে উৎসাহিত করব।১৯ নভেম্বর শনিবার দুপুরে রাউজান উপজেলা অডিটরিয়মে এক কৃষক সমাবেশে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সমবেত কৃষকদের এই প্রতিশ্রতি দেন।রাউজান পৌরসভা এই কৃষক সমাবেশের আয়োজন করে।মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম চৌধুরী আরো বলেন রাউজানের কোনো এলাকায় এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। চাষাবাদের প্রয়োজনে আমি কৃষকদের আধুনিক যন্ত্রপাতিসহ সবধরণের সহায়তা দিয়েছি। যেখানে পানির প্রয়োজন সেখানে খাল কেটে পানির প্রবাহ নিশ্চিত করে দিয়েছি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেসানুল হায়দর চৌধুরী,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রিদুয়ানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান,আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত,পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত,জানে আলম জনি,এডভোকেট দীলিপ চৌধুরী প্রমুখ।সমাবেশের শেষ পর্যায়ে পৌর এলাকার কৃষকদের শীতকালীন শাকসবজি বীজ,বিভিন্ন জাতের কচুর চারা বিতরণ ও ইউনিয়ন পর্যায়ে দুটি পাওয়ার থ্রেসার মেশিন প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট