1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাউজানে কার্তুজ-নগদ অর্থসহ বিছিন্নতাবাদী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্য আটক।

  • প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

রাউজান থানা পুলিশের একটি দল পাহাড়তলী ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে ১৪ রাউ- কার্তুজ ও কার্তুজ বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।থানার এস’আই অজয় দেব শীল বলেছেন,গত ২৪ নভেম্বর রাত ১০টায় গোপন সূত্রে তারা জানতে পারে কাপ্তাই সড়ক পাশে ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবক কাদে ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে ওই যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে গায়ের জ্যাকেটের ভিতর পলিথিনে মোড়ানো ১৪ রাউ- কার্তুজ ও ৩০ হাজার টাকা উদ্ধার করে। জানা যায় আটক পাইথুইচিং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার গংব্রা মারমার পুত্র। তার নামে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর গতকাল ২৬ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানান, আটক যুবক পার্বত্য পাহাড়ী এলাকার নতুন বিছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট