1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা’র জনসভা জন সমুদ্রে পরিনত হবে:দিদারুল আলম গুন্নু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

জেদ্দা সিটি আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব দিদারুল আলম গুন্নু বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভানেত্রী মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আগমন উপলক্ষে উন্নয়নের নতুন সূর্য উদিত হবে। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে নদীর তলদেশে কর্নফুলী বঙ্গবন্ধু টানেল,উড়াল সেতু,চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন স্থাপন সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রাম সিটি এলাকাসহ চৌদ্দটি উপজেলায় ব্যাপক উন্নয়নে বদলে দিয়েছেন উন্নয়নের বাস্তব চিত্র। প্রধানমন্ত্রীর ঘোষিত‘গ্রাম হবে শহর’এখন বাস্তবে পরিনত হয়েছে উন্নয়নে গণ জোয়ারে। তিনি গতকাল সংবাদপত্রে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন।গরীবের বন্ধু হিসাবে পরিচিত আলহাজ্ব দিদারুল আলম গুন্নু বলেন,আমার জম্মভূমি চট্টগ্রামের রাউজানে মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র প্রতিনিধি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে পিং, ক্লিন,গ্রীণ ও উন্নয়নের মহা সাগরে ভাসছে।নিরাপদ আবাস ভূমিতে পরিনত হয়েছে রাউজান।তিনি প্রধানমন্ত্রীকে আকুল আহবান জানিয়ে বলেন, ফজলে করিম চৌধুরীর মত যোগ্য নেতার হাতে আবারো নৌকা প্রতিক তুলে দিয়ে রাউজান বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে দিবেন এটাই প্রত্যাশা করে রাউজানের মানুষ। ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা দিদারুল আলম গুন্নু প্রধানমন্ত্রীর জনসভায় চট্টগ্রাম বাসীকে দলে দলে যোগদানের আহবান জানিয়ে বলেন,এই জনসভা উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষনা করবেন শেখ হাসিনা। দেশ স্বাধীনতার পরাজিত রাজাকারের হাতে থাকবে নাকি শান্তির অগ্রদূত স্বাধীনতার পক্ষের শক্তির হাতে থাকবে দেশ তাহা জনগনকে সিন্ধান্ত নিতে হবে।উত্তর সর্তা গ্রামের কৃতি সন্তান দিদারুল আলম গুন্নু আরো বলেন,বঙ্গবন্ধু ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়য়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। স্বাধীনতা ও সাভৌমত্ব রক্ষায় মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা সরকার বার বার দরকার।তিনি আগামী ৪ ডিসেম্বর পলোগ্রান্ড মাঠের জনসভাকে জন সমুদ্রে পরিনত করতে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও জন সাধারণকে যোগদানের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট