1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

কাতার বিশ্বকাপে কর্মযজ্ঞে প্রাণ হারানো বাঙ্গালীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন:ফারাজ করিম চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন উপলক্ষে গত কয়েক বছর ধরে স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন হয়৷ এসব কর্মযজ্ঞে অংশ নিয়ে অনেক বাঙ্গালীদের প্রাণ হারাতে হয়েছে। এবার কাতার বিশ্বকাপে প্রাণ হারানো সেসব বাঙ্গালীদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশের তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ এ প্রসঙ্গে ১ ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে ফারাজ করিম চৌধুরী বলেন, “কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আমাদের অনেক বাঙ্গালী ভাইদের অকালে জীবন দিতে হয়েছে। আমি সেইসব ভাইদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাদের তথ্য সংগ্রহ করতে চাই। তাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একজন আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া আর কারোরই নেই। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের তরুণদের করতেই হবে। আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে প্রাণ হারিয়েছে এমন কারো পরিবারের তথ্য জানা থাকলে এই নাম্বারে (01829918176) যোগাযোগ করুন। ইন শা আল্লাহ, আমরা তাদেরকে খুঁজে বের করে যাচাই-বাছাই পূর্বক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো৷”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট