1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

মহানবীর জীবনাদর্শ ছিলেন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে- মাহফিলে বক্তারা

  • প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( স.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক.)’র ৯৪তম খোশরোজ শরীফ পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল-শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে আল কোসাইসস্থ মিলাদ মাহফিল,তাওয়াল্লাদে গাউছিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশেকানে হক ভান্ডারী আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাবেদ চৌধুরী। মোহাম্মদ আলমগীর এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ এরশাদ হোসাইন,নাত রাসুল পরিবেশন করেন মোঃ রবিউল হুসাইন,মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোঃ আবুল বশর শাহেদ।প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ রমজান আলী,বিশেষ আলোচক ছিলেন মোঃ আইয়ুব আলী।সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর জীবনী আলোচনা করেন মোঃ মোকতার হোসেন।উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ রাশেদ জাকের,মোঃ আবুল কালাম,ইসহাক,মিজান,ইয়াসিন,সাইফুল,আনিস, আবু বক্করসহ অনেকেই।শাজরা শরীফ ও মিলাদ কিয়াম করেন মোঃ আলমগীর।মাহফিলে বক্তারা বলেন হযরত মোহাম্মদ(স.)এর জীবনাদর্শ ছিলেন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে।আমরা আজকে একটু গভীর ভাবে মন যোগ দিলে দেখি বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মানুষ কে হকের পথে জীবন পরিচালনা করার জন্য সব সময় তাগিদ দিয়েছেন।তিনি মানবতার অগ্রগতিতে ছিলেন অটল,যাহা আজকে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর জীবনাদর্শ দেখলেই বুঝা যায়।মুলত এটি হচ্ছে হযরত মোহাম্মদ( স.)’র জীবনাদর্শ। মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মুনাজাত করা হয়।পর আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট