1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

সেবকদের জীবনমান উন্নয়নে বহুতল আবাসিক ভবন নির্মান একটি যুগান্তকারী পদক্ষেপ-চসিক মেয়র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিক সেবকেরা নগরীকে পরিচ্ছন্ন রাখে বলেই আমরা পরিচ্ছন্ন নগরীতে বাস করতে পারছি। সেবকদের যেভাবে মানুষ হিসেবে দেখা উচিত সে দৃষ্টিকোণ থেকে দেখা হয় না যা অত্যন্ত বেদনাদায়ক।সাবেক সফল মেয়র মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি হরিজন সম্প্রদায়কে সেবক উপাধি দিয়ে মূল্যায়ন করেছেন। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত ইচ্ছা ও প্রণোদনায় নগরীর পরিচ্ছন্ন কর্মীদের জন্য বাসযোগ্য অত্যাধুনিক আবাসন ভবন নির্মাণের উদ্যোগ সমাজের কর্মজীবী প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থানের মৌলিক অধিকার পূরণের একটি ভিত্তিসোপান। এরই ধারাবাহিকতায় বান্ডেল সেবক কলোনীতে ৩টি ১৪তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি সেবকদের দায়িত্ব পালনে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য আহŸান জানান।

আজ বৃহস্পতিবার সকালে বান্ডেল সেবক কলোনীতে নির্মিতব্য বহুতল ভবনের কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিতি ছিলেন, কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মুনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী।

মেয়র আরো বলেন,এক সময় বান্ডেল কলোনীটি ময়লার স্তুপসহ দুর্গন্ধময় স্থান ছিল। এখন সেবকরা তাদের জীবনমান ও স্বাস্থ্যগত দিক নিয়ে সচেতন হওয়ায় সম্পূর্ণ এলাকাটি উন্নত ও পরিচ্ছন্ন এলাকায় পরিণত হয়েছে। ৩টি বহুতল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি একটি অনন্য রূপ লাভ করবে। তিনি প্রায় ১০০কোটি টাকা ব্যয়ে ৩ লক্ষ ৭০ হাজার ৪ বর্গফুট এলাকায় ৫৫৯টি পরিবারের জন্য নির্মিত এ ভবনগুলোতে যে কয়টি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে সে সমস্ত ইউনিট সেবকদের পর্যায়ক্রমে প্রদানের এবং কাজের গতি বৃদ্ধি করে দ্রæত কাজ শেষ করার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট